নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:২৯, ১৯ নভেম্বর ২০২১
তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করা ঠিক হবে না : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা সঠিক হবে না।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে ‘নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়া’ হস্তান্তরের পর তিনি এ মন্তব্য করেন।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইনমন্ত্রীর হাতে ওই খসড়ার একটি কপি তুলে দেন।
এসময় ড. বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এ আইন প্রণয়ন করা সঠিক হবে না।
মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে সংসদের পরবর্তী অধিবেশন বসবে, ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। এই স্বল্প সময়ে ইসি গঠন আইন প্রণয়ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ এ সার্চ কমিটি রাষ্ট্রপতি নিজে গঠন করেন।
সুজনের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস, দিলিপ কুমার সরকার প্রমুখ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























