ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২০ নভেম্বর ২০২১

‘খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে চাইলে সরকার বাধা দেবে না’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইন দ্বারা যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকার কোনও বাধা দেবে না।

শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

সভায় ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের ব্যাপারে মন্ত্রী বলেন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করে আখাউড়া ও কসবা উপজেলার ইউপিগুলোতে নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি নির্বাচনের দেড় শতাধিক সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়