নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে বিআরটিসি বাসচাপায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়ায় একটি বিআরটিসি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুয়া উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে ঊর্মি মজুমদার উমা (২৪), কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুব আলম (২২) এবং নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে সাদ্দাম হোসেন। তারা কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। আহতরা হলেন যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। আর ঊর্মি মারা যান চিকিৎসাধীন অবস্থায়। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন তিন কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের লাশ থানায় আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ
‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























