নিজস্ব প্রতিবেদক
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, ১ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
আরও পড়ুন- করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সতর্কবার্তা
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।
রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন- সুইজারল্যান্ড সফর বাতিল করে মাঝপথেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৮১১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯৯ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জনে।
আরও পড়ুন- করোনা নতুন ধরন ‘ওমিক্রন’, উপসর্গ কী?
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























