নিজস্ব প্রতিবেদক
স্বল্পতম সময়ে স্বাস্থ্যখাতে লোক নিয়োগ
কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে স্বল্পতম সময়ে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, দুইটি ধাপে ১১, ১২, ১৩, ১৬ ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৪১ জন লোক নিয়োগ দেয়া হয়েছে। করোনা মহামারি চলমান অবস্থায় স্বল্পতম সময়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রদান করায় পরীক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন- অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে : বিশ্বব্যাংক
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি দুইটি শীর্ষ পত্রিকায় বিভিন্ন ক্যাটেগরিতে মোট ৪১টি পদের বিপরীতে লোক নিয়োগ বিজ্ঞাপন দেয়া হলে সেখানে ২২ হাজার ৪৩২ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে গত ১৯ নভেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ২ হাজার ১৪৯ জন প্রার্থী অংশ নেয়। এরপর ২৪ নভেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও একই দিনে ভাইভা পরীক্ষা নেয়া হয়। ২৪ নভেম্বর সব পরীক্ষা গ্রহণ শেষে একই দিনে মোট ২০ জনকে চূড়ান্ত করে উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের সামনেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে সেখানে উপস্থিত প্রার্থীগণ করতালির মাধ্যমে এই নিয়োগের প্রশংসা করেন।
আরও পড়ুন- ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন
অন্যদিকে ২য় ধাপে, গত ৩ ডিসেম্বর একই নিয়োগের ২০তম গ্রেডের আরো ৩ হাজার ২৪৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। একই দিনে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এরপর ৪ ডিসেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে একই দিনে মোট ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
স্বল্পতম সময়ে এই নিয়োগ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করে এই নিয়োগ কার্যক্রমকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
আরও পড়ুন- ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৭১০টি
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এই নিয়োগ প্রসঙ্গে জানান, এত স্বল্পতম সময়ে এবং কোভিড-১৯ মহামারি চলাকালীন এরকম একটি নিয়োগ দেয়া ছিল একটি বিরাট চ্যালেঞ্জ। এই কার্যক্রমকে আমাদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে মনে রাখতে হবে।
আইনিউজ/এসডিপি
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























