আবহাওয়া ডেস্ক
তাপমাত্রা কমে জেঁকে বসবে শীত
দেশের চারটি সমুদ্রবন্দরের ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বুধবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
একই সঙ্গে আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমাগত কমে গিয়ে শীত জেঁকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’
আরও পড়ুন- মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরাদ
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি প্রথমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরে আরও দুর্বল গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’
আরও পড়ুন- কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজন সামাজিক গণসচেতনতা
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জানিয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।’
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এসময়ে সবচেয়ে বেশি ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। ঢাকায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























