ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১৩ ডিসেম্বর ২০২১

ইভ্যালি কেলেঙ্কারি

আট সপ্তাহের আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়া

রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমান এই আদেশ দেন। এর আগে মামলায় আগাম জামিন নিতে বিকেল ৩টার পর আদালতে হাজির হন তিনি।

আরও পড়ুন- ইভ্যালি কেলেঙ্কারি : হাইকোর্টে মিথিলা-ফারিয়ার আগাম জামিন আবেদন

গত রোববার (১২ ডিসেম্বর) ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে জামিন আবেদন করেন এই দুই অভিনেত্রী। 

এর আগে গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে। 

আরও পড়ুন- ইভ্যালি কেলেঙ্কারিতে আসামি হয়ে যা বললেন তাহসান-মিথিলা-শবনম ফারিয়া

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ইভ্যালির ব্র্যান্ড এম্বারসেডর ছিলেন। মিথিলা ছিলেন ফেস অব ইভ্যালি লাইফস্টাইল। আর অভিনেত্রী শবনম ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা।

এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছিলেন ধানমিইণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

আরও পড়ুন- যেকোনো সময় গ্রেফতার হতে পারেন তাহসান-মিথিলা-ফারিয়া

মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।

আইনিউজ/এসডিপি 

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ