ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২২, ১৩ ডিসেম্বর ২০২১

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন রিসোর্টের তিনজন

মামুনুল হক। ফাইল ছবি

মামুনুল হক। ফাইল ছবি

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের তিন কর্মচারী। 

সাক্ষীরা হলেন- রিসোর্টের রিসিপশন কর্মকর্তা নাজমুল হাসান অনি, সুপার ভাইজার আবদুল আজিজ পলাশ ও আনসার সদস্য রতন বড়াল।

আরও পড়ুন- রিসোর্টে নারীসহ অবরুদ্ধ মাওলানা মামুনুল হক

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়। 

এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে মামুনুলকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। দুপুর ২টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। সাক্ষ্যগ্রহণ শেষে মামুনুল হককে গাজীপুর কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন- রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নিয়েছে হেফাজত

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, গত ২৪ নভেম্বর বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী ঝর্ণা বেগম। আজ আদালতে মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তিনজন সাক্ষী। তারা বিজ্ঞ আদালতে জানিয়েছেন কবে কখন কেমন করে ঝর্ণা বেগমকে নিয়ে ওই রিসোর্টে ওঠেন মামুনুল হক।

আরও পড়ুন- ওমিক্রন ইস্যুতে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, আসামিপক্ষের আইনজীবী ঝর্ণা বেগমকে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও কোনো কাবিননামা আদালতে পেশ করেননি।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণার সঙ্গে একটি কক্ষে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয়রা। এরপর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুলের নামে ধর্ষণ মামলা করেন ঝর্ণা।

আইনিউজ/এসডিপি 

 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ