নিজস্ব প্রতিবেদক
সীমিত লোক নিয়ে স্মৃতিসৌধে জানাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত সংখ্যক ব্যক্তি নিয়ে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণকালে নির্ধারিত ব্যক্তি ছাড়া কেউ উপস্থিত থাকতে পারবেন না
বুধবার (১৫ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন- জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা
এতে বলা হয়, ‘মহান বিজয় দিবস-২০২১’ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন।
কোভিড-১৯ এর কারণে সার্বিক বিষয় বিবেচনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় সীমিত সংখ্যক কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন- বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী
তাদের মধ্যে শুধুমাত্র মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























