নিজস্ব প্রতিবেদক
চাইলেই বাসায় যেতে পারবেন ওবায়দুল কাদের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
আরও পড়ুন- বন্ধুত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ
তিনি বলেন, দিনদিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চাইলে তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আর দুই একদিন হাসপাতালে থাকার জন্য। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।
ডা. আতিকুর রহমান বলেন, আমরা মনে করি এ অবস্থায় ওনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য।
আরও পড়ুন- বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে রয়েছেন; প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























