নিজস্ব প্রতিবেদক
সেই রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে বুস্টার ডোজের উদ্বোধন
দেশের শুরুতেই করোনা টিকার বুস্টার ডোজ নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনিই দেশের প্রথম করোনা টিকা গ্রহীতা।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আরও পড়ুন- কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, দেশে আমি সবার আগে টিকা নিয়েছিলাম, এবার বুস্টার ডোজও সবার আগে নিতে পেরেছি। এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। দেশের ইতিহাসের এমন সাক্ষী হতে পেরে আমি গর্বিত।
রুনু বেরুনিকা বলেন, আমরা যেমন শুরুতে প্রথম ডোজ দিয়েছি, তেমনি যেন সবাই দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে সুরক্ষিত থাকতে পারি। দেশে ওমিক্রন এসেছে, টিকাই হলো এই মুহূর্তে আমাদের ভরসা।
আরও পড়ুন- স্কুল বন্ধের আরেকটি ঢেউ শিশুদের জন্য সর্বনাশা হবে : ইউনিসেফ
এরপর টিকার বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের কার্যক্রম শুরু করতে পারছি। এর আগে আমরা অনেক দেশের আগেই দেশে টিকা কার্যক্রম শুরু করতে পেরেছি। ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইনারদের টিকা দিতে পেরেছি।
আরও পড়ুন- ওমিক্রনের প্রাথমিক পাঁচ লক্ষণ
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন।
আইনিউজ/এসডিপি
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























