Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ২০ ডিসেম্বর ২০২১

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১(১) এর অধীনে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে কোনো আইনি বাধা নেই।

ইউনুছ আলী আকন্দ জানান, মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

তবে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার অনুমতি দিতে সরকার আইনি সুযোগ খুঁজছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত ৫ ডিসেম্বর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়গুলো মানবিক দিক থেকে বিবেচনা করছেন। খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে এর আগে ২টি আবেদন খারিজ হয়ে গেছে। আমরা এখন দেখছি আর কোনো সুযোগ আছে কি না।

আইনিউজ/এসডি

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়