Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০২, ২০ ডিসেম্বর ২০২১

ইসি গঠনে রাষ্ট্রপতির সাথে জাপার সংলাপ শুরু

বঙ্গভবন

বঙ্গভবন

স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে প্রথম দল হিসেবে সংলাপ শুরু করে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)।

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল ৪টার কিছুক্ষণ আগে বঙ্গভবনে প্রবেশ করে। তারা রাষ্ট্রপতির কাছে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ : চার ধাপে হতে পারে লিখিত পরীক্ষা

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সংলাপে অংশ নিয়েছেন।

সংলাপে অংশ নেওয়া নেতাদের করোনা টেস্ট করে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে বঙ্গভবন থেকে।

আরও পড়ুন- আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাবে বাংলাদেশ

জাতীয় পার্টির সঙ্গে সংলাপের পর আগামী ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), ২৬ ডিসেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ২৭ ডিসেম্বর তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপ করবেন রাষ্ট্রপতি। অন্যান্য দলগুলোর সঙ্গে সংলাপের সিডিউল এখনও চূড়ান্ত হয়নি।

বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

আইনিউজ/এসডিপি 

পিটুনি খেয়ে ম্যা ম্যা করে কেঁদে শামীম ওসমানের কাছে ছাত্রলীগ নেতার বিচার

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়