ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ২২ ডিসেম্বর ২০২১

করোনা শনাক্ত বাড়ল, মৃত্যু একজনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫২ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে। 

বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন মৃত্যু হয় একজনের।

আরও পড়ুন- জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সংশোধন করা যাবে পাসপোর্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৭৯ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৮১ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জনে।

আরও পড়ুন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর জিয়াকে খুঁজছে র‍্যাব

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি  

পিটুনি খেয়ে ম্যা ম্যা করে কেঁদে শামীম ওসমানের কাছে ছাত্রলীগ নেতার বিচার

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়