ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ২২:৪০, ২২ ডিসেম্বর ২০২১

বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনা টিকার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে। বুধবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বুস্টার ডোজ দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুত রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

আরও পড়ুন- ‘বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে তারা টিকা নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে গত রোববার (১৯ ডিসেম্বর)  কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে করোনা টিকারভ বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। 

ওইদিন  টিকার বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন- মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) করোনা টিকার বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সব জায়গায় বুস্টার ডোজ দিতে হলে আমাদের সুরক্ষা অ্যাপের হালনাগাদের প্রয়োজন রয়েছে। আমরা জানিয়েছি আইসিটি মন্ত্রণালয়কে, তারা কাজ করছে। আমাদের জানিয়েছে, এ মাসের শেষের দিকে তারা কাজটা সম্পন্ন করতে পারবে। তারপর আমাদের বুস্টার ডোজের কার্যক্রম পূর্ণ গতি লাভ করবে।

তিনি বলেন, এখন যারা বুস্টার ডোজ নেবেন, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। ষাটোর্ধ্ব বয়সী এবং সম্মুখ সারির মানুষ ভ্যাকসিন কার্ড নিয়ে এলে আমরা বুস্টার ডোজ দিয়ে দেবো। বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য এবং গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের সবাইকে আমরা দেবো। বুস্টার ডোজ কীভাবে দেওয়া হবে সে সংক্রান্ত নীতিমালা তৈরি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই এটা আমরা পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবো। কখন-কীভাবে বুস্টার ডোজ দেওয়া হবে আমি ডিজি অফিসকে জানিয়ে দিয়েছি। তারা জনগণকে অবহিত করবে।

আইনিউজ/এসডিপি 

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সর্বশেষ