নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের
হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৬ ডিসেম্বর) সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুমন্ত্রী রোববার সকাল পৌনে ১০টায় হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।
আরও পড়ুন- লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ
গত ১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে ভর্তির পর বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেছিলেন, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। এখন ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে তার।
আরও পড়ুন- ‘মুজিববর্ষ’ বানান ভুলের জন্য উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে
ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। এর নেতৃত্বে দেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন- প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























