ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ ডিসেম্বর ২০২১

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ফাইল ছবি

ফাইল ছবি

চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন ও পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। 

নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপে ৩৮ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হয়। বাকি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। 

আরও পড়ুন- আখাউড়ায় চেয়ারম্যানের এজেন্টের কাছে প্রিজাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম

এ ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য পদে নয় হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ হাজার ২২৪টি ভোটকেন্দ্রের ৪৯ হাজার ৮৩২টি ভোটকক্ষে এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৫ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১১২ এবং ১৩৫ জন সাধারণ মেম্বার। 

আরও পড়ুন-  ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে হত্যা : ১৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

তিন ধাপের ভোটগ্রহণ শেষ করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়