ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২৭ ডিসেম্বর ২০২১

জয়নাল হাজারী আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আলোচিত সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ১৬ আগস্ট রাতে জয়নাল হাজারীর বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। তিনি তখন পালিয়ে আত্মগোপনে ভারতে চলে যান।

২০০৪ সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০১৯ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পদ পান নানা কারণে আলোচিত-সমালোচিত এই নেতা।

আইনিউজ/এসডি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়