ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ২৯ ডিসেম্বর ২০২১

২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই পুরুষ ঢাকা বিভাগের। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪ টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনে।

আরও পড়ুন- দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৭২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়