ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২৯ ডিসেম্বর ২০২১

লঞ্চে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটির মেয়াদ বাড়ল

এমভি অভিযান-১০ লঞ্চ

এমভি অভিযান-১০ লঞ্চ

এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও

এতে বলা হয়, লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটির মেয়াদ আজ থেকে আরও তিন কার্যদিবস বৃদ্ধি করা হয়েছে।

কমিটির আবেদনের প্রেক্ষিতে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলেও এতে জানানো হয়।

গত ২৪ ডিসেম্বর সাত সদস‍্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণলয়। সাত সদস‍্যের এ কমিটির মেয়াদ ছিল তিন কার্যদিবস। কমিটির আবেদনের প্রেক্ষিতে আজ আবার তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- ইঞ্জিন রুম থেকেই লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত : প্রাথমিক তদন্ত

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

Green Tea
সর্বশেষ