নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৭, ৫ জানুয়ারি ২০২২
দেশে ২৪ ঘণ্টায় ৮৯২ জনের করোনা শনাক্ত
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন তিনজন করোনা রোগী।
বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।
আরও পড়ুন- অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কমছে দোকান-শপিংমল খোলার সময়
নতুন ৩ জন নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২১২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জনে।
আরও পড়ুন- ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























