ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৬:৫২, ৬ জানুয়ারি ২০২২

দেশে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল, ৭ মৃত্যু

দেশে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪০ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭ জন করোনা রোগী।

 বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে।

আরও পড়ুন- টিকা না নিয়ে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

নতুন ৭ জন নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯৬ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জনে।

আরও পড়ুন- টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চে চলাচল করা যাবে না

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়