ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ৮ জানুয়ারি ২০২২

তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

একদিনের ব্যবধানে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এ অবস্থায় আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথারীতি উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন- দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ : স্বাস্থ্যমন্ত্রী

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি চলে যাওয়ার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা

ঢাকায় তাপমাত্রা দু-দিন আগে ১৩ ডিগ্রির ঘরে নামলেও শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শীতের প্রথম মাস পৌষের ২৪ তারিখ।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ