ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৩, ১১ জানুয়ারি ২০২২

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফলে আপাতত দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রাও কমতে পারে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- সারাদেশে ১১ দফা বিধিনিষেধ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘আগামী দু-দিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।’

সোমবার (১০ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ