ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ১১ জানুয়ারি ২০২২

দেশে করোনা শনাক্তের হার ৯ শতাংশ ছুঁই ছুঁই

দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৯ শতাংশের কাছাকাছি চলে এসেছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৩৯৯টি। যার মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৪৫৮ জনকে। শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে।

 ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুজনেরই বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১০৭ জনে।

আরও পড়ুন- সারাদেশে ১১ দফা বিধিনিষেধ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৭৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জনে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধগুলো বহাল থাকবে। 

করোনার সংক্রমণরোধে টিকা গ্রহণ অত্যন্ত গুরত্বপূর্ণ। সরকার জনগণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে টিকা সরবরাহ করলেও তা গ্রহণে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) ২৫ জন রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে ২১ জনই অর্থাৎ ৮৪ শতাংশ রোগীই টিকা নেননি।

আরও পড়ুন- শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, করোনায় মৃতদের মধ্যে অধিকাংশই কো-মরবিডিটি অর্থাৎ আগে থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়