আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:৫৬, ১৬ জানুয়ারি ২০২২
নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।
বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে ৪ টা ২৩ মিনিটে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ভোটগণনা শুরুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাসিক নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে বিকেল চারটায়। তারপর থেকে অধিকাংশ কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গেছে। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখানে কেন্দ্রীয়ভাবে সামগ্রিক ফলাফল ঘোষণা করা হবে ধীরে ধীরে।
আরও পড়ুন- শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ
তিনি আরো বলেন, কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন আমরা ভোট গণনায় ব্যস্ত সময় পার করছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থী এবং ভোটাররা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।
নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি। তবে ইভিএমে ভোট হওয়ার কারণে বেশ কয়েটি কেন্দ্রে ভোটারদের আঙ্গুলের ছাপ মিলতে সমস্যা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন- দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ
আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।
এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























