ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ১৬ জানুয়ারি ২০২২

চলতি বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা।

একাদশ জাতীয় সংসদের ১৬তম এবং ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে। রবিবার বিকালে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অধিবেশনের শুরুতে একজন সাবেক প্রতিমন্ত্রী এবং ছয়জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন হাজারী, সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক মো. হানিফ, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম হাসনায়েন নান্নু, সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফ, সাবেক সংসদ সদস্য মো. আহাদ মিয়া এবং সাবেক সংসদ সদস্য শাহাদত হোসেন চৌধুরী।

তাদের মৃত্যুতে জাতীয় সংসদ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এছাড়া সংসদ সচিবালয়ের কর্মচারী আবদুল হাইয়ের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

শোক প্রস্তাবে একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কুমিল্লা আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান, একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা শহীদজায়া মুশতারী শফী, সংসদ সদস্য এস এম শাহজাদার মাতা ছকিনা খানম, দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির মৃত্যুতে মহান সংসদ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হাফেজ রুহুল আমীন মাদানী।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

কেমন মেয়র চান নারায়ণগঞ্জবাসী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়