ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ১৬ জানুয়ারি ২০২২

তৈমুর চাচার পরামর্শ নিয়ে কাজ করবো : আইভী

সেলিনা হায়াৎ আইভী

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী জানিয়েছেন, পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় তিনি মিষ্টি নিয়ে যাবেন। তার পরামর্শ নিয়ে এই মেয়াদে কাজ করবেন।

আইভী বলেন, ‘চাচা অনুমতি দিলেও যাবো, না দিলেও যাবো। চাচার বাসায় মিষ্টি নিয়ে যাবো। চাচা যেসব অভিযোগ করেছেন, চাচার পরামর্শ নিয়ে কাজ করবো।’

রোববার রাতে ভোটের প্রাথমিক ফলে বিজয় নিশ্চিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১৯২টি কেন্দ্রে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

শামীম ওসমান অভিনন্দন জানিয়েছেন কি না, জানতে চাইলে আইভী বলেন, ‘এখনো অভিনন্দন জানায়নি। হয়তো জানাবেন।’

আইভী বলেছেন, ‘এ জয় উৎসর্গ করছি আমার নেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের জনগণকে, যারা আমাকে ভোট দিয়েছেন; মুক্তিযোদ্ধাদের জন্যও এ জয় উৎসর্গ করছি।’ 

আরও পড়ুন- টানা তৃতীয়বারের মতো বিজয়ী ডা. সেলিনা হায়াৎ আইভী

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাই। আমি আমার জীবনের শেষদিন পর্যন্ত তাদের জন্য উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে তাদের জন্য কাজ করতে চাই।’

এর আগে পরপর দুইবার নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করেন। পরের বার ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরাজিত করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে।

সিটি করপোরেশন হওয়ার আগে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানও ছিলেন আইভী। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন (এখন পৌর মেয়র বলা হয়)।

আরও পড়ুন- নারায়ণগঞ্জ সিটিতে ‘সর্বোত্তম ভোট’ হয়েছে : মাহবুব তালুকদার

সেলিনা হায়াৎ আইভীর বাবা আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর দুবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

কেমন মেয়র চান নারায়ণগঞ্জবাসী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ