ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২২ জানুয়ারি ২০২২

তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস

খুলনা, বরিশাল এবং ঢাকা- দেশের এই তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন দেশজুড়েই বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তবে চলবে বাণিজ্যমেলা, বইমেলা ও বিপিএল

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়