ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ৩০ জানুয়ারি ২০২২

রাত পোহালেই ২১৬ ইউপিতে ভোট

ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে সোমবার (৩১ জানুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

ষষ্ঠ ধাপে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, আগামীকাল ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

আরও পড়ুন- জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

ইসি সূত্র জানায়, এই নির্বাচনে মোট ভোটার ৪১ লাখ ৮২ হাজার ২৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ১৪ হাজার ৭২০ ও নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭। এছাড়াও ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এসব ভোটার দুই হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট প্রদান করবেন।

নির্বাচনের এ ধাপে সারাদেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে এক হাজার ১৯৯ জন। সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৫৫৯ এবং সাধারণ সদস্য পদে সাত হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসি। ইতোমধ্যে নির্বাচনের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন।

আরও পড়ুন- গোপন স্ক্রিনশট নিয়ে জায়েদ বললেন, ‘এটা সুপার এডিটেড’

নির্বাচনী এলাকায় ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়