হুমায়ুন কবির, ঠাকুরগাঁও
ইসির বিরুদ্ধে মামলা করা উচিত : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
বাংলাদেশে এই নির্বাচন কমিশন (ইসি) চরমভাবে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত। কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করেও কোন লাভ হয় না। সার্চ কমিটিকে আমরা মানি না উল্লেখ করে ফখরুল বলেন, ‘সার্চ কমিটিতে আমরা আমাদের কাওকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করেছে।’
- আরও পড়ুন- সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ
এ সময় তিনি আরো বলেন, ‘এই সরকারের অধীনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অঙ্গসংগঠন ও মূলদল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করতেছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, সহ-সভাপতি মো. আল মামুন আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়সাল আমিন, অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























