ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২৩:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২২

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় তিন সাংবাদিক

ইকবাল সোবহান চৌধুরী, অজয় দাস গুপ্ত ও আবু সাঈদ খান

ইকবাল সোবহান চৌধুরী, অজয় দাস গুপ্ত ও আবু সাঈদ খান

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে। এতে রয়েছে তিন সাংবাদিকের। তারা হলেন- ইকবাল সোবহান চৌধুরী, অজয় দাস গুপ্ত ও আবু সাঈদ খান। 

সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেন

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। 

আরও পড়ুন- সার্চ কমিটিতে আসা ৩২২ জনের তালিকা প্রকাশ

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আরও পড়ুন-  পাঁচ বছরে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে : সিইসি

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়