Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২২

আরও ১৯৮৭ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১ জন করোনা রোগী। 

রোববার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে।

আরও পড়ুন- জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন শিগগিরই

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে ৪ জন, রংপুরে ২ জন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯ হাজার ২৫২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জনে। 

আরও পড়ুন- ২২ ফেব্রুয়ারির পর দেশে করোনার বিধিনিষেধ থাকছে না

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

 

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়