ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২২

করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার নামল ৬ শতাংশের নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫ জন করোনা রোগী। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৭৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৯৫ জনে। 

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী। এদের সকলেই ঢাকা বিভাগের। 

আরও পড়ুন- ঘাসে অতিরিক্ত নাইট্রেট-ব্যাকটেরিয়ার সংক্রমণে ১১ জেব্রার মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৭২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea