Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২২

২০২১ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০২১ সালের জাতীয় পরিবেশ পদক এর জন্য  দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এতে সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত 'জাতীয় পরিবেশ পদক- ২০২১ প্রদান' সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল হামিদ এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 ২০২১ সালের জাতীয় পরিবেশ পদক পেলেন যারা 

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরি 

ব্যক্তিগত পর্যায়ে- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার এম. এ মতিন (মতিন সৈকত)। 
প্রাতিষ্ঠানিক পর্যায়ে- রাজশাহী সিটি কর্পোরেশন।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরি 

ব্যক্তিগত পর্যায়ে- ঢাকা জেলার ইনাম আল হক। 
প্রাতিষ্ঠানিক পর্যায়ে- বেসরকারি পরিবেশ, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান 'বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজেনাস নলেজ (বারসিক)'।

উল্লেখ্য,  জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও আরো ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে। এ পদক সাধারণত জুন মাসে অনুষ্ঠেয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করে থাকেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়