নিজস্ব প্রতিবেদক
এবার আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরার আনভীর
আলোচিত মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে সারাদেশে সমালোচনার সৃষ্টি করা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবার ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রবর্তনের ২২ তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ‘ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয় ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি’।
পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদারের ছবিসহ একটি স্মারক, উত্তরীয়, মিষ্টির প্যাকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত সায়েম সোবহান আনভীর বলেন, ‘এটা দারুণ এক অনুভূতি। মাদার তেরেসার মত একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে যারা বেঁচে নেই তাদের প্রতি শোক জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, আগে বিভিন্ন সময়ে এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























