Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ২ মার্চ ২০২২

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন জারি

জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন। 

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশ শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

আরও পড়ুন- তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্রের এবং ধ্বংসাত্মক : রাশিয়া

এর আগে গত ২০ ফেব্রুয়ারি  ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়