নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩৩, ১০ মার্চ ২০২২
চুরির ভয়ে শেকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে সয়াবিন তেল
প্রতীকী ছবি
সয়াবিন তেল বা ভোজ্যতেল। নিত্যপ্রয়োজনীয় জিনিস হলেও এটি দাম এখন যেন আকাশছোঁয়া। প্রতিদিন খাবারে এটি ব্যবহার করতেই চিন্তা করতে হবে এখন। বোতলজাত সয়াবিন বাজার থেকে প্রায় উধাও। এমন অবস্থায় রাজধানীতে দেখা গেছে দোকানে বিক্রির জন্য রাখা সয়াবিন তেল শেকল দিয়ে বাঁধা, যদি চুরি হয়ে যায়!
কারওয়ান বাজারের ওই দোকানদার জানান, তেলের দাম বাড়ার মধ্যে তাদের মধ্যে দোকান থেকে সয়াবিন চুরির ভয় ঢুকেছে। আর এমন ভয় থেকেই সয়াবিনের বোতল শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
দোকানদার রাসেল মিয়ার ভাষায়-
‘এখন তেলের যে দাম, এই মুহুর্তে যদি একটি বোতল হারিয়ে যায় বা কেউ নিয়ে যায় তাহলে লোকসান হবে। তাই চাই না একটি বোতলও হারাক। এখন তো শুধু শেকল দিয়া বাঁধছি, দুইদিন পর রড দিয়া বাঁধা লাগব।’
শুধু সয়াবিন তেলের ক্ষেত্রেই নয়, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সম্প্রতি এ যেন প্রতিযোগিতার মতো একেক পণ্য আকাশছোয়া দাম দিয়ে কিনতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, ৫ লিটারের সরিষার তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়, ২ লিটারের সয়াবিন তেল ৩৩৫ টাকায়, পাকিস্তানি কক মুরগি কেজিপ্রতি ৩০০ টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, আলু বিক্রি হচ্ছে ২০ টাকা প্রতি কেজি।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























