ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৫ মার্চ ২০২২

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্তের হার ১.০৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময়ে দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জন অপরিবর্তিতই থাকল। 

শুক্রবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৩২ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ২৬৮ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ