ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ২৬ মার্চ ২০২২

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ