Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ১১ জুন ২০২২

নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে বিভিন্ন রকমের লোকজন থাকে। তাদের মতামতও একেক রকম। এরই মধ্যে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মার বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে।

শনিবার (১১ জুন) বিকেলে সিলেট নগরের কুমারপাড়ায় দেশে সিলেট আর্টস কলেজের উদ্বোধন শেষে ভারতে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয় নিয়ে এতো বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাদের রাসুল (সা.) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এটা আমাদের মেনে চলা উচিত।’

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়