নিজস্ব প্রতিবেদক
বিরোধীদল ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন হওয়া দরকার অংশগ্রহণমূলক। বিরোধীদল যদি নির্বাচনে না আসে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক কমে যায়।
সোমবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।টিআইবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা টিআইবির প্রতিনিধিদের বলেছি, আইন অনুযায়ী সরকার আমাদের সহযোগিতা করতে বাধ্য। সব নির্বাচনে আমরা সরকারের কাছে সহায়তা চাইব। সরকার অবশ্যই সে সহযোগিতা করবে বলে আশা করি। সহায়তা মূলত পুলিশ প্রশাসন ও জনপ্রশাসন কেন্দ্রিক, আর ডিফেন্স মিনিস্ট্রির। অন্য কোনো মিনিস্ট্রি নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই।’
তিনি আরও বলেন, সহিংসতার কারণে কোথাও যদি নির্বাচন বিঘ্নিত হয়, আমাদের ক্ষমতা আছে কেন্দ্র বাতিল করে দেওয়ার। আমরা এ বিষয়ে সতর্ক থাকব। আমরা চাইব কেন্দ্রে যাতে ভোটাররা যেতে পারেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
চলন্ত ট্রেনে আগুন
রাস্তা পাড়ি দিচ্ছে অজগর, গাড়ি থামিয়ে চালকদের অপেক্ষা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























