Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১৫ জুলাই ২০২২

জুলাইয়ের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৫২১ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু। ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু। ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ছে। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৬৩ জন। জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৭৩৭। চলতি মাসের প্রথম ১৫ দিনে ৫২১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। গত জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত মোট আক্রান্ত এক হাজার ৬১০ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ২০২২ সালের ডেঙ্গু রোগের সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

দেশে ডেঙ্গু রোগের ভরকেন্দ্র মূলত রাজধানী ঢাকা। মোট ডেঙ্গু রোগীর ৮০ শতাংশের বেশি এই শহরে। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৬১০ জনের মধ্যে ১ হাজার ৪০২ জনই ঢাকা মহানগরের। এর বাইরে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এবার সিলেট বিভাগ ছাড়া অন্য সব বিভাগে ডেঙ্গু রোগী পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ। এসব বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫।

ঢাকা মহানগরের বাইরে এই বিভাগে মাত্র চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

এদিকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে বলা হয়েছে, দেশে আরও ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০ জন এবং ঢাকার বাইরে ১ জন। ২০ জন সরকারি এবং ১১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৪২৩ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ১৮৬ জন। মারা গেছে একজন ডেঙ্গু রোগী।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়