ঢাকা, শুক্রবার ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৭ জুলাই ২০২২

আজ সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী

বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে যাবেন শিক্ষামন্ত্রী

বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে যাবেন শিক্ষামন্ত্রী

একদিনের সফরে সোমবার (১২৭ জুলাই) সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন বিমানযোগে সকাল পৌনে ৯টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা শিক্ষামন্ত্রীর।

মন্ত্রীর সরকারি সফরসূচিতে দেখা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে যাবেন শিক্ষামন্ত্রী। সেখানে সকাল ১০টায় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।

এরপর সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুরে যাবেন ডা. দীপু মনি। সেখানে ‘ইনাগুরেশন ট্রিস ফর অ্যা বেটার ফিউচার অ্যান্ড রিমোট মেডিকেল এইড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন মন্ত্রী। এরপর বিকাল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন দীপু মনি।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়