নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে চলে গেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরছেন মানুষ
আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ স্থল নিম্নচাপ আকার ধারণ ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের আসামের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে একথা জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিরাপদ দূরত্বে চলে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ আবাসস্থলে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, 'ঘূর্ণিঝড় 'সিত্রাং' এখন স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কাটিয়ে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। দেশের বেশিরভাগ অঞ্চলের বৃষ্টি থেমে গেছে। বিভিন্ন স্থানে দু-দিন পর দেখা মিলেছে রোদের।
এদিকে, সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। ঝড়ের আগে রাত পর্যন্ত প্রায় সাত হাজার আশ্রয়কেন্দ্রে ৬ লাখ ৩৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আবহাওয়া অনুকূলে আসার পর পরই লোকজন আশ্রয়কেন্দ্রে ছেড়ে বাড়ি যাওয়া শুরু করে বলে জানায় উপকূলীয় জেলা-উপজেলার প্রশাসন। তবে যাদের বাড়িঘর নিম্নাঞ্চলে এবং প্লাবিত হয়েছে তাদের একটা অংশ এখনও আশ্রয়কেন্দ্রে আছেন। তবে,অধিকাংশ আশ্রয়কেন্দ্রই খালি হয়ে গেছে।
মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের সাত জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুমিল্লায় ৩, ভোলায় ২, সিরাজগঞ্জে ২ এবং শরীয়তপুর, বরগুনা, নড়াইল ও ঢাকায় একজন করে রয়েছেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























