নিজস্ব প্রতিবেদক
‘খালেদা জিয়ার কথায় দেশ তো দূরে বিএনপি চলে কিনা সন্দেহ’ : চিফ হুইপ
সভায় বক্তব্য দিচ্ছেন চিফ হুইপ
চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে যিনি এখন বাসায় আছেন তার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পরে দেশ চলবে। বিএনপির নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত। খালেদা জিয়ার কথায় দেশ চলা তো দূরের কথা বিএনপি চলবে কিনা সঃন্দেহ আছে।
আজ শনিবার মাদারীপুরের শিবচরে রিজিয়া বেগম মহিলা কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
এসময় তিনি বলেন, আগামীতে মায়ের কথায় বিএনপি চলবে নাকি ছেলের কথা চলবে সেটা দেখার পালা।
তিনি জাতীয় পার্টির কঠোর সমালোচনা করে বলেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দয়ায় জাতীয় পার্টির কিছু নেতার এমপি হয়ে সংসদে আসার সুযোগ হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোনো নেতা এমপি হবে সেটা দুঃস্বপ্ন। জাতীয় পার্টিতে এখন দেবর ভাবির লড়াই চলছে। যে তার ভাবিকে চেয়ারে বসতে দেয় না সে দলের অন্য নেতাকর্মীদের বসতে দেবে এটা আশা করা যায় না।
সভায় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ সংশ্লিষ্টরা। পরে চিপ হুইপ বহেরাতলা ইউনিয়নে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























