আই নিউজ ডেস্ক
হিরো আলমকে মারধোর : ফুটেজ দেখে নেয়া হবে ব্যবস্থা
রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। ছবি- সংগৃহীত
ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ওরফে আশরাফুল আলমের ওপরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এক রিটার্নিং কর্মকর্তা।
আজ সোমবার (১৭ জুলাই) রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে এসব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। এই কেন্দ্রেই হামলার শিকার হন হিরো আলম।
রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, হিরো আলম এখানে এসেছিলেন। ভোটকেন্দ্রের ভেতরে তাকে মারধর করা হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে বের করে দিয়েছে। বাইরে তার ওপর হামলা হয়েছে কিনা, তা তারা জানেন না। ভিডিও ফুটেজ ও ছবি দেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজ (১৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। বর্তমানে হিরো আলম রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধোরের ভিডিওতে দেখা যায়, হিরো আলমকে মারধরকারীদের গলায় নৌকার ব্যাজ পরিহিত দেখা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি। হিরো আলম চলে যাওয়ার পর হামলাকারীদের একজনকে আটক করেছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























