Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২৭ আগস্ট ২০২৩

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছি: সিইসি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

“বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। এ বিষয়ে আমরা তাদের আশ্বস্ত করেছি।” রোববার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন।

সিইসি সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। তিনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। আমরা তাকে বিস্তারিত জানিয়েছি।

তিনি বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও পর্যবেক্ষকদের বিষয় নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে। বৃটিশ হাইকমিশনারকে বলেছি, আমরা ট্রান্সপারেসিতে খুব জোর দিয়ে থাকবো।

কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচনে মোটরসাইকেলের অপব্যবহারের বিষয়টি মাথায় রেখে এটা বাদ দিয়ে একটা বিধান করা হয়েছিল। কিন্তু গণমাধ্যমের মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে দাবি রয়েছে। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনায় রেখে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন হতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়