ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২২:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৩

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন সুস্থ হয়ে বাসায় আছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সুস্থ হয়ে বাসায় আছেন। বুধবার (০৬ সেপ্টেম্বর) রাত দশটায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দীপংকর বর জানান- মন্ত্রী সুস্থ হয়ে বাসায় আছেন। আজ সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুর খবর শুনে তাঁর বাসায়ও গেছেন।

 প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর বাসায় পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি : আই নিউজ

এদিকে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে দীপংকর বর বলেন, এই নিউজে কিছুটা ভুল তথ্য আছে।   তিনি বলেন, কিছু মিডিয়াতে বিএসএমএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বরাত দিয়ে যে নিউজটা দেখছেন, সেটা আগের তথ্য দিয়ে করা হয়েছে।  গত ২২ আগস্ট পরিবেশ মন্ত্রী ডেঙ্গু আক্রান্ত হন।

২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে ভর্তি হন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়