Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

মরক্কোয় ভূমিকম্প, শোক জানালো বাংলাদেশ 

আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে স্মরণকালের ভ-য়া-ব-হ ভূমিকম্পের ঘটনার দেশটির ২ হাজারের বেশি মানুষ মা-রা গেছেন। বি-ধ্ব-স্ত হয়ে গেছে ভূমিকম্পের শিকার এলাকার স্থাপনা, ঘরবাড়ি, বিদ্যালয় ও কর্মপ্রতিষ্ঠান। ভয়াবহ এ ভূমিকম্পে নি-হ-তে-র ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শনিবার (৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ভূমিকম্পে নি-হ-ত-দে-র আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরক্কোর সরকার ও জনগণ ধৈর্যের সাথে এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ১২ জনের প্রা-ণ-হা-নি হয়েছে। আ-হ-ত হয়েছে ২ হাজার ৫৯ জন। তাদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আ-শ-ঙ্কা-জনক।

গত শুক্রবার মাঝরাতে (স্থানীয় সময় ১১টা ১১ মিনিট) শক্তিশালী ভূমিকম্প মরক্কোতে আ-ঘা-ত হানে। মরক্কোতে স্মরণকালের সবচেয়ে ভ-য়া-ব-হ ভূমিকম্প ছিল এটি।

ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্ব-ং-স-স্তূ-পে পরিণত হয়েছে।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়